দাদার মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শুক্রবার বাদ মাগরিব এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা শরিক হন। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাহাদুল হাসান ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এফএইচএস/এএইচ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড