বিএসএমএমইউ’র কেবিন ব্লক যেন মিনি জেল
বিএসএমএমইউর কেবিন ব্লক যেন মিনি জেল। ভাই, আমাকে যেতে দিন। ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডাক্তার ১১:৩৫ মিনিটে টাইম দিয়েছেন। চার তলার সিড়িতে দাঁড়ানো পুলিশ পান চিবুতে চিবুতে হেসে বলেন, আপনি যেই হন, এখন যেতে পারবেন না।'
মামুন নামের ওই রোগী বলেন, ৩ তারিখে আজকের ডেট পেয়েছিলাম। বেগম খালেদা জিয়া আসায় যেতে দিচ্ছে না। মামুনের পাশ দিয়ে যাচ্ছিলেন চারজন ডাক্তার, নার্স। পুলিশ পথ আগলে বলেন, উপরের নিষেধ আছে, কেউ যেতে পারবেনা।’
এ সময় বেগম খালেদা জিয়া ৫১২ নম্বর কেবিনে চার সদস্যের মেডিকেল বোর্ড তার চেকআপ করছিলেন। এ কারনে গোটা কেবিন ব্লক মিনি জেলে পরিণত হয়। রোগীর স্বজনদের কেবিন ব্লকের প্রবেশ পথ থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউ-এ নেয়া হতে পারে।
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড