ভূমি মন্ত্রণালয়ের কুতুব গ্রেফতার
শ্বশুর ও আত্মীয়-স্বজনদের নামে সরকারি প্লট বরাদ্দ দেয়ার অভিযোগে করা মামলায় ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি দল। এতে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জাগো নিউজকে জানান, কুতুব উদ্দিন সরকারি কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজন আত্মীয়ের নামে বরাদ্দ করেন। এ অভিযোগে গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম রোববার বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ দুদকের অনুসন্ধান পর্যায়ে রয়েছে।
জেইউ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড