আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘ছিনতাই’, আটক ৬
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাই করার অভিযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার রাতে রাজধানীর রুপনগর এবং ঢাকা জেলার সাভার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল এবং ২টি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানানো হয়েছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড