রানা প্লাজা-তাজরীনে নিহত অজ্ঞাতদের শনাক্তের উদ্যোগ
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাভারের রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয়দের ভুলভাবে শনাক্ত করা শ্রমিকদের নতুন করে শনাক্তের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন করে এমন ১৮৪ জন শ্রমিকের ডিএনএ টেস্ট করবে।
সাভারের রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি মানুষ মারা যান। আর তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে মারা যান ১১১ জন।
দু`টি দুর্ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত করা হলেও অন্তত ১৮৪ জনের ভুলভাবে পরিচয় শনাক্ত করে লাশ দাফন করা হয়। অনেকের স্বজনরা অনেক লাশ এ ভাবে নিয়ে দাফনও করেছেন। এ ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিহত স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করবে।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক