সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে গ্রিনলাইন ও সাব্বির-২ লঞ্চ দুটির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গ্রিনলাইন লঞ্চের গ্লাস ভেঙে গেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো যাত্রীরা আহত কিংবা নদীতে পড়ার মতো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌ পুলিশ।

সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, বরিশাল রুটে চলাচলকারী গ্রিনলাইন সদরঘাট ছেড়ে যাচ্ছিল। অন্যদিকে চাঁদপুর থেকে সাব্বির-২ সদরঘাটে আসছিল। সকাল সোয়া ৮টার দিকে লঞ্চ দুটি সদরঘাটের কাছাকাছি আসতেই পাশাপাশি সাইটে সংঘর্ষ হয়। এতে গ্রিনলাইনের গ্লাস ভেঙে গেছে।
তিনি জানান, খবর পেয়েই নৌ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তবে কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হননি।
জেইউ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড