চলন্ত বাসে ঢাবি ছাত্রীর চেইন ছিনতাই, গণপিটুনি
রাজধানীর নিউ মার্কেট এলাকায় চলন্ত বাসের জানালা দিয়ে যাত্রীর গলার চেইন ছিনতাইয়ের সময় গণপিটুনির শিকার হয়েছে রনি (২৭) নামে এক যুবক। রোববার বিকেলে বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটেছে। পরে ছিনতাইকারী রনিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্তবাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমি খাতুনের গলার চেইন বাইরে থেকে জানালা দিয়ে ছিনতাই করার চেষ্টা করে রনি। এ সময় ছাত্রীর চিৎকারে অাশপাশের লোকজন তাকে ধাওয়া দিয়ে অাটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসঅাই) মহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, তাকে (রনি) অাটক করার পর ঢামেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও কোন চেইন পাওয়া যায়নি। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মুখের ভেতর থেকে সে চেইন বের করে দেয়।
এসএইচ/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড