সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
সাধারণত কোনো বিদেশ সফরের আগে ও পরে সেই সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারির পরে প্রধানমন্ত্রী সিঙ্গাপুর, সৌদি আরব, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও কানাডা সফর করেন।
এফএইচএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড