মতিঝিলে আটক ৫০, ইয়াবা মিলল ২৪৫ পিস
প্রতীকী ছবি
রাজধানীর মতিঝিল ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ জুলাই) পুলিশের মতিঝিল বিভাগের শাহজাহানপুর, পল্টন, খিলগাঁও ও মুগদায় দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মাত্র ২৪৫ পিস ইয়াবা।
এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, পাঁচ থানার পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ডগ স্কোয়াড নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির দায়ে ১৭ ও সেবনের অপরাধে ৩৩ জনকে আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা, ৫২ লিটার চোলাই মদ, ৮৪৭ ক্যান বিয়ার ও এক কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ছাড়াও অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এর আগে সোমবার দিনব্যাপী অভিযানে রাজধানী থেকে ৫৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করে ডিএমপি।
এআর/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড