২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
ফাইল ছবি
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টিসহ মোট ৮১টি ফ্লাইটে তাদের বহন করা হয়। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানার ২৬ হাজার ১৪৩জন।
সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে সরকারি ব্যবস্থাপনার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বৃহস্পতিবার বাদ আছর মদিনায় পৌঁছেছেন। এ সময় সেখানকার অস্থায়ী হজ অফিসার এ. বি. এম. আমিন উল্লাহ নূরীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইটি দলের সদস্যরা তাদের স্বাগত জানান।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে।
বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৪৭ দশমিক ৪৬ ভাগ ও বেসরকারি ব্যবস্থাপনার ২১ দশমিক ৭৯ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এমইউ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা
- ২ দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরঞ্জাম হস্তান্তর
- ৩ ভোট-গণভোটে ভয় নয়, সাহস নিয়ে কেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা
- ৪ গণভোটে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা
- ৫ এই ভোট শুধু সরকার বদলাবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে