হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে আটক ২৭
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক বহন করার অভিযোগে ২৭ জনকে আটক ও ১২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত রমনা বিভাগের হাজারীবাগ থানাধীন রায়েরবাজার, মধুবাজার, পাঠশালাগলি, শংকর, পশ্চিম ধানমন্ডি এবং ছাতামসজিদ গলি ও তার আশপাশ এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়।
অভিযানে ডিএমপির রমনা বিভাগ এবং গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেইউ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড