বৃহস্পতিবার শপথ নেবেন গাজীপুরের মেয়র
ফাইল ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নেবেন আগামীকাল (বৃহস্পতিবার)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১১টায় এই শপথ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করাবেন। আর কাউন্সিলরনদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।
এই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
এফএইচএস/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%