আওয়ামী লীগের দফতর সম্পাদকের নামে চাঁদাবাজি : গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন, মোহাম্মদ আলী (৪০) ও মোসা. নাদিয়া সুলতানা (২৭)। বৃহস্পতিবার রাতে ডিবি পূর্ব বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে।
গোয়েন্দা সূত্র জানায়, এই দুইজন দেশের বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে আবদুস সোবহান গোলাপের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করতেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আজ (শুক্রবার) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড