ফের ১৪ দিনের জেলহাজতে নূর হোসেন
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে আবারও ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা দায়রা জজ আদালতে সোমবার দুপুর ২টার দিকে নূর হোসেন ও তার দুই সহযোগীকে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের ১৪ দিনের হাজতবাসের নির্দেশ দেন।
নূর হোসেনের দুই সহযোগী সেলিম খান ও অহিদুর জামান বৈধ কাগজ নিয়ে ভারতে আসায় আদালত ১১ জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনেরও আদেশ দেন।
১৪ দিন কারাবাস শেষে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার ভারতীয় সময় দুপুর ১টা ১০মিনিটে নূর হোসেন, সেলিম খান ও অহিদুর জামানকে আদালতে নেওয়া হয়।
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড