ট্যানারিতে দূষিত ধলেশ্বরী : বৈঠকে বসছে টাস্কফোর্স
সাভার ট্যানারি শিল্প নগরীতে আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) সঠিকভাবে স্থাপিত না হওয়ায় এর বর্জ্য ধলেশ্বরী নদীকে দূষিত করছে। তাই এ নদীর দূষণ রোধে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ‘নদীর দূষণ রোধ নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্স’ শিগগিরই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন নৌমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে টাস্কফোর্সের ৩৮তম সভা শেষে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘সাভারে যে ট্যানারি স্থানান্তরিত হয়েছে। সেটি যেভাবে স্থাপিত হওয়ার কথা সেভাবে হয়নি। বিশেষ করে সিইপিটি সঠিকভাবে স্থাপিত হয়নি। এ ছাড়া শিল্পকারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থা করার কথা থাকলেও সেভাবে করা হয়নি বলে দেখা গেছে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে খুব শিগগিরই শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বসা হবে। আলোচনা করে একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে চাই। কারণ সেখানে অনেকগুলো ট্যানারি স্থাপিত হবে। সে কারণে দ্বিতীয় সিইপিটির কাজ শুরু না হলে ধলেশ্বরী নদী দূষিত হবে। সে জন্যই আমরা এ ব্যাপারে কার্যক্রম শুরু করেছি।’
সূত্র জানায়, সাভারের ট্যানারি শিল্প নগরে আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু না হওয়ায় নতুন শিল্প বর্জ্য তীব্রভাবে দূষণ করছে পার্শ্ববর্তী ধলেশ্বরীকে। এ জন্য বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ইতোমধ্যে অভিযোগ তুলেছে। এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি দিয়ে দূষণের প্রতিবাদ জানিয়ে আসছে।
এমইউএইচ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ‘কাচ্চি ডাইন রেস্তোরাঁ’কে ৩ লাখ টাকা জরিমানা
- ২ আগের বক্তব্যে অটল থেকে মন্ত্রী বললেন, অনেকে সমালোচনা করতে পছন্দ করেন
- ৩ প্রধানমন্ত্রী যমুনায়, অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কোথায় উঠছেন
- ৪ যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ কক্সবাজারে পাম্পে বিস্ফোরণ: চমেকে ভর্তি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক