কালশী বস্তিতে চলছে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান
রাজধানীর মিরপুরে পল্লবী থানাধীন কালশী বস্তিতে আড়াইশ' জনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল মাদকবিরোধী অভিযান শুরু করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নের্তৃত্বে এ অভিযান শুরু হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. খুরশিদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ অভিযানে নের্তৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার।

খুরশিদ আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছাড়াও অভিযানে রয়েছে এপিবিএন, পুলিশ ও আনসার সদস্য। ২৫০ জনের সমন্বয় টিম এ অভিযানে কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর ২ জন, উত্তর ও দক্ষিণের এডি, পুলিশের দুইজন ডিসি ও দুইজন এসি অভিযানে অংশ নিয়েছেন।
জেইউ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড