মুন্নার পরিবারসহ ১২ জনকে প্রধানমন্ত্রীর অনুদান
বিএনপি-জামায়াতের সহিংসতায় গুরুতর আহত নেতাকর্মী, সাবেক খেলোয়াড়, অভিনেতা, সাহিত্যিকসহ ১২টি পরিবারকে ১ কোটি ৮২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন তিনি।
প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন মুন্না, হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমান এবং জুম্মন লুসাইয়ের স্ত্রী পুইই লুসাই, অভিনেতা সারওয়ার উদ্দিন ড্যানীরাজ, কবি ও আলোকচিত্রী বিল্লাল হোসেন, ফটিকছড়ি বিএনপি জামাতের সহিংসতায় আহত জামাল পাশা এবং চাঁপাইনবাবগঞ্জের নূরজাহান প্রমুখ।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের চিকিৎসা ও ভরণপোষণের জন্য এ অনুদান দেন শেখ হাসিনা।
এইউএ/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড