রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নিহত
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম দীপু (২৮)।
জানা যায়, রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে রিকশা আরোহী দীপু পড়ে যান। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দীপুর লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
জেইউ/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো