চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামাদিসহ আটক ১৫
প্রতীকী ছবি
মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার অভিযোগে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
এ সময় বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও আইএমইআই নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, এ ব্যাপারে বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড