সচেতনতায় ঝুঁকি কমে
ঝুঁকি না নিয়ে সচেতনভাবে ফুটওভার ব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সেই সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় কানে ইয়ারফোন ব্যবহার না করা এবং ফুটপাত দখল না করার অনুরোধ করেন তিনি।
বুধবার রাজধানীর সবুজবাগে শুভ প্রবারণা পূর্ণিমা ২০১৮ উপলক্ষে ‘প্রবারণ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক সভায় মেয়র এ আহ্বান জানান। ডিএসসিসির ৫ নম্বর ওয়ার্ডের বৌদ্ধ মন্দির থেকে কালী মন্দির পর্যন্ত রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানানো হয়।
মেয়র সাঈদ খোকন বলেন, (আশরাফুজ্জামান) আপনি অফিসে এসে আবেদন করুন আমি রাজউকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অবৈধ দখল উদ্ধারের উদ্যোগ নেব।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশটি এগিয়ে নিয়ে যাচ্ছে। নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপদে বসবাস করছে। আগামী নির্বাচনে ভোটের রায় নিয়ে ক্ষমতায় এলে দেশটা উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে।
এর আগে, হানিফ চত্বর, ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র ও ভিক্ষু নিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র। ধর্মবাজিক বৌদ্ধ মহাবিহার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান ফরিদ প্রমুখ।
এএস/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড