চট্টগ্রামে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় গাড়ির ধাক্কায় মো. আবু তাহের (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে জানান, আবু তাহের শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। বহদ্দারহাট মোড়ে সম্ভবত রাস্তা পারাপারের সময় গাড়ির শব্দ তিনি শুনতে পাননি। এ সময় কোনো গাড়ির ধাক্কায় আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড