জঙ্গি অর্থায়ন : সাবেক হুইপের মেয়েসহ ৩ আইনজীবী আটক
জঙ্গি সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতার অভিযোগে বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ তিন আইনজীবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জাগো নিউজকে জানান, র্যাব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের আটক করেছে। তারা ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে একটি জঙ্গি সংগঠনকে অর্থায়ন করতো।
আটককৃতদের মধ্যে শাকিলা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক।
জেইউ/এআর/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৪ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৫ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার