বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক ৩ ডিসেম্বর
ফাইল ছবি
বর্তমান সরকারের (দশম সরকার) মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর (সোমবার)। সোমবার (২৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ৩ ডিসেম্বরের পর মন্ত্রিসভার আর বৈঠক হবে না। তবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে।
তবে বৈঠকে চারজন টেকনোক্র্যাট মন্ত্রী নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জয়ী দল একাদশ জাতীয় সংসদের সরকার গঠন করবে।
এমইউএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড