পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন
রাজধানীর পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার বেলা ২টা ৪২ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, ১৬তলা ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেড অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছে।

আগুন লাগার পর আতঙ্কে অনেকে ভবনের ছাদে ও ওপরের ফ্লোরগুলোতে অবস্থান নিয়েছেন। আগুন দেখা না গেলেও ধুয়া আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
এআর/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ, ছাইয়ের স্তূপে পাওয়া সেই নবজাতকের মৃত্যু
- ২ জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: প্রশাসক আবদুস সালাম
- ৩ শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী
- ৪ কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: সাইফুল আলম মিলন
- ৫ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ