তেজগাঁওয়ে ১৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
রাজধানীর তেজগাঁও থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত হলেন- আনোয়ার সরকার (৫০) ও ছামির মিয়া (৫৫)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে চার বস্তায় ১৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গভ. প্রিন্টিং প্রেস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি (উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতকরা জানিয়েছেন, তারা গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা রুজু হয়েছে।
জেইউ/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত