ভাষানটেক থানার ১৯ পুলিশকে সাময়িক বরখাস্ত
রাজধানীর ভাষানটেকে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাই খুনের ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই আনিসুর রহমানসহ ১৯ পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) নিসারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাতে ভাষানটেকের গোলটেক এলাকায় নাসির হোসেনকে (২৫) লোহার পাইপ ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। নাসিরের স্কুলপড়ুয়া মামাতো বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা নাসিরকে পিটিয়ে হত্যা করেছে। নাসিরের বড় ভাই মোশারফ হোসেন সাত বখাটের নাম উল্লেখ করে ভাষানটেক থানায় মামলা করেন। মামলায় মামাতো বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা তার ভাইকে খুন করেছে বলে অভিযোগ করা হয়।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে ভাষানটেক থানা পুলিশের বিরুদ্ধে এ ব্যবস্থা সেয়া হয়েছে বলে জানান মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) নিসারুল আরিফ।
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় ‘পুরো সিস্টেমের’ : পররাষ্ট্র উপদেষ্টা
- ২ নির্বাচন উপলক্ষে শ্রমিকদের ছুটি সমন্বয়ের সুযোগ অনুমোদন
- ৩ ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা থমকে আছে, নতুন সরকারের সময় মসৃণ হবে
- ৪ ভোটকেন্দ্রের বডি ক্যামেরায় নির্বাচনি নজরদারি সরাসরি
- ৫ বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশের নীতিগত চূড়ান্ত অনুমোদন