মানবিক কারণে হকারদের পুনর্বাসন দাবি
মানবিক কারণে হকারদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানিয়েছে হকার্স শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠন।
রাজধানীর পুরানা পল্টনে রোববার হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির সভায় এ দাবি জানানো হয়।
হকার্স শ্রমিক আন্দোলনের নেতারা বলেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন প্রয়োজন। কেননা একটি হকারের সঙ্গে একটি পরিবার জড়িত। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করা দরকার।
তারা বলেন, কোনো হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারি করতে চায় না। পরিবার পরিজনের ভরণপোষণের জন্যই নিরূপায় হয়ে ফুটপাতে হকারি করে থাকে। তাই হকারদের জন্য কিছু করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান বক্তারা।
সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মুহা. আব্দুল মান্নান, আলমগীর হোসেন তালুকদার, কামাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শিমুল, নুরুজ্জামান, জামাল খান, জয়নাল আবেদীন মানিক, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল ফরাজী প্রমুখ।
এএস/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি
- ২ এপ্রিলে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৩ ঢাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ: আরও ২টি আউটলেট নির্মাণের পরিকল্পনা
- ৪ জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট
- ৫ যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে আমেরিকা: ইরানের রাষ্ট্রদূত