স্বাস্থ্য পরীক্ষায় ৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষায় ৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৩ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর সফর উপলক্ষে তার কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফরসঙ্গীদের তালিকা পাঠানোর চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
সফরকালে স্ত্রী রাশিদা খানম, দুই ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রিয়াদ আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
এছাড়া সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন, প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।
আরএমএম/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড