বিমানবাহিনী প্রধানের সঙ্গে ইউএই নৌবাহিনী কমান্ডারের সাক্ষাৎ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নৌবাহিনী কমান্ডার রিয়ার এডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ান।
বিমান বাহিনী সদর দফতরে বুধবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ, অপারেশনাল কার্যক্রম এবং সক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়। তিনি বিমান সদরে পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।
সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী কমান্ডার তিন সদস্যের প্রতিনিধি দলসহ গত ২৯ জানুয়ারি দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। এ সফর সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
জেপি/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী
- ২ পিলখানায় হত্যাকাণ্ডের পর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল
- ৩ আরও চার মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ৪ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল
- ৫ গ্যাস সংকট নিয়ে তিতাসের সঙ্গে ইশরাকের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস