জঙ্গি অর্থায়ন : তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ
জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৬৪ ধারায় তিন আইনজীবীর জবানবন্দি গ্রহণ শেষ এ আদেশ দেন আদালত।
বুধবার দুপুর ২টা ২০ মিনিটে জবানবন্দি গ্রহণ শেষ হয়। এর আগে দুপুর একটায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। প্রথমে জবানবন্দি দেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। এরপর একে একে জবানবন্দি দেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন। জবানবন্দি রেকর্ড করেন চট্টগ্রাম জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আলম।
চলতি বছরের ১৮ আগস্ট জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেফতারের পর চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় চারদিনের রিমান্ডে নেয় র্যাব।
এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৪ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৫ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার