ঢাকায় তিন দিনব্যাপী ফুড অ্যান্ড হসপিটালিটি এক্সপো শুরু
বিশ্বের কাছে দেশের খাবার তুলে ধরতে ঢাকার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো-২০১৯’।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল ইসলাম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতার উজ জামান খান কবির, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী, বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী।

প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, মেসিডোনিয়া, থাইল্যান্ড, চীন, ইতালি এবং স্পেনের এক্সিবিটর, ১৫০টি ব্র্যান্ড, ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ৫০ জন হোস্টেড বায়ার অংশ নিয়েছে।
দেশের পর্যটন শিল্পকে ভিন্ন মাত্রা দিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রথমবারের মত এ এক্সপোর আয়োজনে করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘শুধু ঢাকাই বাংলাদেশ নয়– দেশের অন্যান্য এলাকা নিয়েও ভাবতে হবে। পর্যটন শিল্প বিকাশের জন্য চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের অন্যান্য জেলাতেও কাজ করে যেতে হবে’।
তিনি আরও বলেন, এ ধরনের প্রদর্শনী শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও করা উচিৎ। সে সঙ্গে আরও বেশি সংখ্যক বিদেশিদের এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের পরামর্শ দেন তিনি।
এসআই/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড