বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ডিআরইউতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খানের সঞ্চালনায় ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী বলেন, দেখে কোনো কিছু অঙ্কন করার চেয়ে নিজের মন থেকে যা মনে হবে সেটি অঙ্কন করবে। তোমাদের (শিশু) এই অঙ্কনের মধ্য দিয়ে পরবর্তী জাতির পরিচয় বহন করবে। তোমাদের মাঝেই বঙ্গবন্ধুর স্বপ্ন লুকিয়ে আছে। আঁকাআঁকি করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য সামনে রয়েছে সুন্দর ভবিষ্যৎ। তোমাদের পেন্সিল আর তুলি দিয়ে সেই ভবিষ্যৎ এখনই তৈরি করতে হবে।
ডিআরইউ সভাপতি বলেন, আজকে যারা পুরস্কৃত হলে এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন। তোমাদের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি আরও পদক্ষেপ গ্রহণ করবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক বলেন, আজকের এই অনুষ্ঠান জাতির জনকের জন্মদিনকে কেন্দ্র করে। তোমাদেরকে বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত ও তার আদর্শকে ধারণ করে তুলি দিয়ে আঁকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ডিআরইউ-এর সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম ও কার্যনির্বাহী সদস্য বি এম নূর আলম (বাদল নূর) উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন- চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী, চিত্রশিল্পী এম. এ কুদ্দুস ও চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল। প্রতিযোগিতায় বয়স ভিত্তিক ‘ক’ বিভাগে ৩৫ জন এবং ‘খ’ বিভাগে ১৫ জন অংশ নেয়।
‘ক’ বিভাগে প্রথম হয়েছে আকসা (পিতা- আয়নাল হোসেন), দ্বিতীয় হয়েছে অংকুর রায় (পিতা- অমরেশ রায়) এবং তৃতীয় হয়েছে আরিশা আরিয়ানা (পিতা-আলাউদ্দিন আরিফ)। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে নুসাইবা জারিন লামিয়া (পিতা- মো. রহিম উদ্দিন), দ্বিতীয় হয়েছে নাফিসা রাইয়ান কবীর ভিন্নতা (পিতা- এনামুল কবীর রূপম) এবং তৃতীয় হয়েছে নূর সাহিফা শৈলী (পিতা- কাফি কামাল)।
এফএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ২ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৩ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৪ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী
- ৫ শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ