তোশকে মুড়ে গাঁজা পাচারের চেষ্টা, শাহ আমানতে যাত্রী আটক
ফাইল ছবি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক বিমান যাত্রীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।
আজ সোমবার সকালে ওই বিমান যাত্রীকে আটক করা হয়। তবে এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সরোয়ার-ই-জামান জাগো নিউজকে বলেন, ‘বিমানবন্দরে প্রবেশের প্রথম গেটেই ওই যাত্রীকে আটক করা হয়। তিনি দুবাইগামী ফ্লাইটের যাত্রী ছিলেন। ওই যাত্রী সঙ্গে থাকা তোশকে মুড়ে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন। এ সময় ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।’
এসআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ
- ২ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ৩ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৪ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৫ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি