২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফাইল ছবি
রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফুট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- কামাল হোসেন (৪৫) ও ইকবাল হোসেন (৩২)।
সোমবার (২৫ মার্চ) রাত সোয়া ৭টার দিকে ৩০০ ফুটগামী কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ঢালে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএমপির গোয়েন্দা-উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই ব্যক্তি টঙ্গী পূর্ব থানা এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা সংগ্রহ করে খিলক্ষেতসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তা বিক্রি করতো। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সংশ্লিষ্ট আনে মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ২ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৪ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
- ৫ দুবাই ফেরত মেয়ের দেওয়া টাকা খরচ করায় ঝগড়া, অভিমানে মায়ের ‘আত্মহত্যা’