কারওয়ান বাজারে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল যুবকের
রাজধানীর কারওয়ান বাজারে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহত যুবকের পরনে একটি জিন্সের প্যান্ট ও শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, তার আনুমানিক বয়স ২৫ বছর।
বুধবার রাত পৌনে ৯টায় কারওয়ান বাজারে প্রজাপতি গুহার পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে দুর্ঘটনার পর আহত অবস্থায় শফিকুল ইসলাম নামে এক পথচারী ওই যুবককে ঢামেকে নিয়ে আসেন। পরে রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পথচারী শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাস্তা পার হওয়ার সময় ফার্মগেট থেকে শাহবাগের দিকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড