ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান, ভাটারা, রামপুরা ও সবুজবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন, ভাটারা থানার ওসি পুলিশ পরিদর্শক এস. এম. কামরুজ্জামানকে গুলশান থানায়, গুলশান থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে ভাটারা থানায়, সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুছ ফকিরকে রামপুরা থানায়, রামপুরা থানার ওসি এনামুল হককে গোয়েন্দা পশ্চিম বিভাগ ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক সোহরাব হোসেনকে সবুজবাগ থানায় বদলি করা হয়েছে।
জেইউ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%