অটিস্টিক ও প্রতিবন্ধীদের জীবন গঠনের পথকে প্রসারিত করছে সরকার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি তাদের মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে আরও প্রসারিত করবে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের সহায়তায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গ এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ ও ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ প্রণয়ন এবং এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
এইচএস/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড