নতুন বছরে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান মেয়রের
বাংলা নতুন বছরে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুকে পেজে এ আহ্বান জানান তিনি।
ফেসবুকে আতিক লিখেন, শুভ নববর্ষ! নতুন বছর শুরু হোক নতুন একটা পৃথিবী গড়ার প্রতিজ্ঞা নিয়ে। আসুন প্রাণের উৎসবে মাতি সবাই মিলে, ময়লা-আবর্জনা সব নির্দিষ্ট স্থানে ফেলে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ।
সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তাতে লিখেন, ‘ বৎসরের সব আবর্জনা দূর হয়ে যাক/প্রাণের উৎসবে বাংলা মেতে থাক।’
এইচএস/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড