মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না মামুনের
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার শনিরআখড়ায় বাসের ধাক্কায় মামুন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টায় মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শনিরআখড়ার ছনটেক মহিলা মাদরাসার সামনে একটি বিআরটিসি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মামুন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মামুনের লাশ মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালে নিহতের ভগ্নিপতি জাকির হোসেন সাংবাদিকদের জানান, মামুনের পিতার নাম আবু বক্কর। বাড়ি নারায়ণগঞ্জ সদরে। রাজধানীর বংশাল সিদ্দিক বাজারে একটি রেক্সিনের দোকানে কাজ করত।
তিনি আরও জানান, আজই মোটরসাইকেল কিনে বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় মামুন।
জেইউ/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%