সরকারি চাকুরেদের বেতন-ভাতা ২৮ মে
সরকারি চাকরিজীবীদের মে মাসের বেতন ও ভাতাদি আগামী ২৮ মে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিউ-উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রোববার হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০১৯ অনুযায়ী আগামী ৫ জুন (চাঁদ দেখা-সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের মে মাসের বেতন-ভাতাদি আগামী ২৮ মে প্রদান করা হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও মে মাসের ভাতা ২৮ মে প্রদান করা হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।
এমইউএইচ/এমএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড