পৃথিবীতে এসেই নিষ্ঠুরতার শিকার শিশুটি
শনিবার দুপুর ১২টা। রাজধানী মিরপুরের রূপনগর এলাকার ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির পাশে পড়েছিল একটি নবজাতক কন্যাসন্তান । তার বয়স হবে সর্বোচ্চ ১ দিন। মায়ের পেটের নাড়িও কাটা হয়নি। সদ্য ভূমিষ্ঠ এই শিশুটিকে কে বা কারা উপর থেকে রাস্তায় ফেলে দিয়েছে।
স্থানীয়দের ফোন পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে আশপাশের দুটি বাড়ি খুঁজেও শিশুটির বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র জাগো নিউজকে বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থলে এখনও কাজ করছে। যে বা যারা এই নিষ্ঠুর কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আগামীকাল (রোববার) সকালে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে পুলিশ। এরপর ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ মর্গে রাখা হবে।
এআর/এমএসএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সভাপতি পদে বাংলাদেশের সমর্থন আদায়ে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী
- ২ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেলো যুবকের
- ৩ চট্টগ্রামে বিশেষ অভিযানে ১৯ ছিনতাইকারীসহ গ্রেফতার ২৮, মাদক জব্দ
- ৪ ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি
- ৫ রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হবে সংসদে