পাইলট সানজারিকে অ্যাসিড নিক্ষেপ, অভিযোগ স্ত্রী মিলার বিরুদ্ধে
রাজধানী উত্তরায় পাইলট পারভেজ সানজারিকে (৩২) লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তিনি সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী। রোববার (২ জুন) দিবাগত রাতে ৩ নম্বর সেক্টরের ৭/বি রোডে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারভেজের দুই হাত, দুই পা ও পেটে অ্যাসিড লেগেছে। তিনি বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢামেকে পারভেজ ও তার ভাই এসআর রহমান সাংবাদিকদের জানান, স্ত্রী মিলার নির্দেশে মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছেন।
ঘটনার বর্ণনা দিয়ে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন পারভেজ বলেন, ৩ নম্বর সেক্টরে তার ৩১ নম্বর বাড়ির সামনে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়।
গত এক বছর আগে মিলার সঙ্গে পারভেজের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছেন তার সাবেক স্ত্রী। পারভেজের ধারণা, তার সাবেক স্ত্রীর ইশারায় এই ঘটনাটি ঘটতে পারে।
এআর/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী