রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, এ সময় স্পিকার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে ১১ জুন শুরু হওয়া ২০১৯-২০ অর্থবছরের আসন্ন বাজেট অধিবেশন সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এ সময় রাষ্ট্রপ্রধান সংসদে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রমের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকেও ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৪ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৫ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের