সেনাপ্রধানের সাথে তানজানিয়ার এনডিসি দলের সৌজন্য সাক্ষাৎ
তানজানিয়া ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) টিমের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ জুন) বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে রাষ্ট্রদূত পিটার অ্যালন কালাহির নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকার পরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৮ সদস্যের তানজানিয়া এনডিসি টিম গতকাল রোববার (৯ জুন) সাতদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছে।
এমইউ/আরএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%