হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে হাসপাতালে স্পিকার
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার স্পিকার তাকে দেখতে যান। এ সময় স্পিকার তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি ১৬ মে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ পঞ্চানন বিশ্বাস তখন থেকে সেখানেই ভর্তি। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এইচএস/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড