ছোট বোনের অস্বাভাবিক মৃত্যু, বড় বোন হাসপাতালে
ফাইল ছবি
রাজধানীর মানিকদি এলাকার নিজ বাসায় এক পুলিশ কনস্টেবলের শিশুসন্তানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শিশুর নাম আলিফা (আড়াই বছর)। সোমবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আলিফার বোন লুবনা (৫) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাবা জসিম উদ্দিন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মহানগর জোনের বনানীতে কনস্টেবল হিসেবে কর্মরত।
মা নুসরাত জাহান সাংবাদিকদের জানান, মানিকদির একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন তারা। তাদের বাবা ছুটি নিয়ে বাড়ি গেছেন তার অসুস্থ মাকে দেখতে।
তিনি বলেন, শিশুসন্তানদের আবদারের কারণে আমি বাসায় বিরিয়ানি রান্না করছিলাম। বাচ্চা দুটি পাশের বাসায় খেলছিল। কিছুক্ষণ পরে বড় মেয়ে লুবনা আলিফাকে কোলে করে বাসায় এসে পড়ে যায়। এরপর তাদের অস্বাভাবিক দেখে কুর্মিটোলা হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন। লুবনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসি।
আলিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এআর/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড