চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ফাইল ছবি
নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় ট্রাকের ধাক্কায় নুরুল হক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার রহমতপুর এলাকার মৃত মো. ইউনুসের ছেলে। তিনি নগরীর বায়েজিদ থানার শান্তিনগর হাবিবুর রহমানের বাড়ি এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির বলেন, আতুরার ডিপো এলাকায় ট্রাকের ধাক্কায় নুরুল হক নামে এক যুবক আহত হয়। গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু আজাদ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড