সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশ সেনাপ্রধানের সাক্ষাৎ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রতিরক্ষা উপদেষ্টা থমাস থিওফিল চিমাংগুয়া এবং দেশটির সেনাবাহিনীপ্রধান মেজর জেনারেল মামাদো জেফিরিননের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিশন এলাকায় সফররত বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে পারস্পারিক কুশলাদি বিনিময়ের পর তারা উভয়ই বাংলাদেশ সেনাবাহিনীপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নবগঠিত সেনাবাহিনীকে প্রশিক্ষণ সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন : বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই প্রস্তাবটি আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবেই সে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ মেডিক্যাল কন্টিনজেন্টকে প্রশিক্ষণ সহায়তা প্রদানের নির্দেশ দেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান উভয়কেই বাংলাদেশে আসার এবং এ দেশের সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীর অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের ব্যক্তিগত ও দলগত প্রশিক্ষণ সহায়তা প্রদানের পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ সহায়তারও প্রস্তাবনা দেন।
জেপি/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড