মঙ্গলবার পূর্ণ সূর্যগ্রহণ
আগামীকাল ২ জুলাই (মঙ্গলবার) পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, মঙ্গলবার (২জুলাই) ২২টা ৫৫ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে তা শুরু হয়ে ৩ জুলাই ৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে শেষ হবে।
৩ জুলাই ১টা ২৩ মিনিটে বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৫৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতুওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক থেকে শুরু হয়ে বলিভিয়ার মুরুকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত গ্রহণটি দেখা যাবে।
বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ পাওয়া যাচ্ছে।
এমইউ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%