সিএমএইচে এরশাদের সুস্থতা কামনায় দোয়া
সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) রাত সোয়া ১০টায় সিএমএইচের বারান্দায় এ দোয়ায় অংশ নেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, ভাইস চেয়ারম্যান শেরিফা কাদের, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, পীর ফজলুর রহমান মেজবাহ, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, মনিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
দোয়া পরিচালনা করেন দলের যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক ক্কারী ঈছা রুহুল্লাহ আসিফ।
পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এইচএম এরশাদের বর্তমান শারীরিক অবস্থা নেতা-কর্মীদের জানান। দেশব্যাপী পল্লীবন্ধুর রোগমুক্তি ও সুস্থতা কামনা অংশ নেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এইউএ/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দু-একটি বাদে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে
- ২ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত
- ৩ হজ ব্যবস্থাপনা নিয়ে সভা করলো জাতীয় কমিটি
- ৪ বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
- ৫ রোহিঙ্গাদের পরিচ্ছন্ন জ্বালানিতে ১ কোটি ডলার অনুদান দিলো কানাডা